প্রকাশিত: Fri, Jan 12, 2024 10:53 PM
আপডেট: Wed, Apr 29, 2026 3:18 AM

[১]মত প্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ: তথ্য প্রতিমন্ত্রী

মাসুদ আলম : [২] তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন,  মত প্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ হলেও কিছু লোক এর সুযোগ নিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। যারা সুযোগ নিয়ে বিকৃত তথ্যের উপস্থাপন, গুজব এবং অসত্য তথ্যের যে সমস্যাগুলো সমাজে এবং রাজনীতিতে তৈরি করে, তা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। সে কারণে আমার আলাদা একটা কমিটমেন্ট আছে।

[৩] শুক্রবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি ।

[৪] তিনি আরও বলেন, মূলত যে কাজগুলো এ মন্ত্রণালয়ে হয়েছে, সেগুলো আমি অফিসে যাওয়ার পর দেখবো, বুঝবো এবং আমার আগে যারা ছিলেন- তাদের সঙ্গেও কথা বলবো।

[৫] আরাফাত বলেন, যারা সাংবাদিকতা জগতের নেতৃত্বে আছেন তাদের সাথেও বসবো, পরামর্শ করবো। তারপর ধারাবাহিকভাবে যে কাজগুলো করা দরকার, অবশ্যই করবো। নতুন কিছুও করার চেষ্টা করবো। সম্পাদনা: সমর চক্রবর্তী